Friday, 10 July 2026 |
শিরোনাম
FIVE INDICTED FOR IDENTITY THEFT AND MORTGAGE FRAUD SCHEME IN FLUSHING BOROUGH PRESIDENT GIBSON AND BRONX DISABILITY ADVISORY COUNCIL HOST THE 4TH ANNUAL DISABILITY PRIDE EVENT নিউইয়র্কে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ৮ আগস্ট নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ ৯ আগস্ট যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আবু সাইদ আহমদকে নিউইয়র্কে সংবর্ধনা Bangladesh calls for adaptive, innovative and future-ready UN Police at UNCOPS 2026 নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান New York Attorney General James Secures $45 Million from Block for Enabling Fraud and Misleading Cash App Users Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ ৯ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 10, 2026 | 4:03 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। বহুজাতিক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউজুড়ে অনুষ্ঠিত হবে এই প্যারেড।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা।
এ উপলক্ষে গত ৭ জুলাই সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ, সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি লিডার শাহ শহিদুল হক সাঈদ, কাজী আজহারুল হক মিলন, হারুন ভূইয়া, সাকিল মিয়া, মো. আলম নমি, মাকসুদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।
বাংলাদেশ সোসাইটির নেতারা বলেন, এটি শুধু বাংলাদেশিদের নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার একটি ব্যতিক্রমী আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বহুসাংস্কৃতিক সমাজে তাদের ইতিবাচক উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরবে। নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ প্যারেডে অংশ নিয়ে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Situs Streaming JAV