Wednesday, 26 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: June 30, 2026 | 5:47 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনকের বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। ব্রঙ্কসের পিএস ১০৬ অডিটরিয়ামে গত ২৮ জুন রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির কর্মকর্তরা শপথ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ছাতক সমিতির সভাপতি মানিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহেল আহমেদ ইমাদ ও সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিলের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন। প্রধান আলোচক ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক সমিতি ইউএসএ ইনকের উপদেষ্টা ইকবাল আহমদ মাহবুব, আপ্তাব আলী, এসএম জলীল, সুনামগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মোতাহার রুবেল, অধ্যাপক আমিনুল হক চুন্নু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুস শহীদ, ছাতক সমিতির উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার আবদুল আজিজ ও কাজী আবুল খায়ের, সহ-সভাপতি রইছ আলী, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র প্রাক্তন সভাপতি জুসেফ চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না মুনতাসিব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকীম, বাংলাদেশ সোসাইটি অব আমেরিকা’র সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, তারেক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সহ সভাপতি মাওলানা আতিকুজ্জামান আতিক এবং মোনাজাত পরিচালনা করেন অন্যতম উপদেষ্টা মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটি আহ্বায়ক জগদিশ চৌধুরী।
অনুষ্ঠানে প্রথমে পুনর্নির্বাচিত সভাপতি মানিক আহমদকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো: আবদুল খালেক। পরে সভাপতি মানিক আহমদ পুনর্নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ছাতক সমিতি ইউএসএ’র সভাপতি মানিক আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহেল আহমেদ ইমাদের নের্তৃত্বাধীন বিদায়ী কমিটি সম্প্রতি পুনর্নির্বাচিত হয়।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি ও ম্যাগাজিন সম্পাদক আশরাফ হাসানের সঞ্চালনায় গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছাতক সমিতির প্রকাশনা ম্যাগাজিন- ‘হ্নদয়ে ছাতক’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক গুণীজন, গ্রাজুয়েটদের সম্মাননা এওয়ার্ড ও কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ছাতক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং প্রধান অতিথি গোলাম মোর্তোজাকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, একটি সুন্দর সমাজ নির্মাণে সৃষ্টিশীলতা ও মানবকল্যাণের কোনো বিকল্প নেই। শিল্পনগরী খ্যাত ছাতক অঞ্চল বাংলাদেশের অন্যতম ঐতিহ্যভূমি। প্রবাসী ছাতকবাসীর নানাবিধ কল্যাণে ছাতক সমিতি ইউএসএ দীর্ঘদিন ধরে অবদান রেখে যাচ্ছে। এটা সত্যি প্রশংসনীয়। তিনি বলেন, ছাতক সমিতি গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান তথা মেধার মূল্যায়নের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এখানে বিভিন্ন সমিতির প্রোগ্রামে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান বা এ জাতীয় কিছু বিনোদনমূলক পারফরম্যান্স লক্ষ করা যায়। কিন্তু ছাতক সমিতির আজকের অনুষ্ঠান এর ব্যাতিক্রম। ভবিষ্যত লিডারশীপ তৈরির জন্য ছাতক সমিতির এ সৃষ্টিশীল ধারাকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক আবদুল কুদ্দুস বলেন, ছাতক সমিতির গুণীজন সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদানের এ ধারা যেনো আগামীতেও অব্যাহত থাকে। এ জাতীয় উদ্যোগ শুধু ব্যক্তির মূল্যয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর ইতিবাচক ও সৃষ্টিশীল প্রভাব একটি আলোকিত সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে বক্তারা অভিষিক্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশে-প্রবাসে ছাতকবাসীর সেবায় সংগঠনটি অসামান্য অবদান রেখে চলেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অভিষিক্ত কর্মকর্তারা ছাতক সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা ছাতক সমিতিকে আরো এগিয়ে নেয়ার জন্য ছাতকবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ছাতক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবদুল বারী চপল, কোষাধ্যক্ষ শামীম উদ্দিন, অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব দিনারুল ইসলাম, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল হালিম, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক করফুল বেগম, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদী মোছাদ্দেকুল হক, দপ্তর সম্পাদক মিজান আলী, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আল-রায়হান, সদস্য শুকুর আলী, আল আমীন চৌধুরী, রেদুয়ান হোসাইন, আলী মিলন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী ছাতকবাসী শিক্ষার্থী, অভিভাবক, লেখক-সাংবাদিক ও সুধী-শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ