Wednesday, 26 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আবু সাইদ আহমদকে নিউইয়র্কে সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: July 10, 2026 | 4:01 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আবু সাইদ আহমদকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৬ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদকে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। তারা বলেন, আবু সাইদ আহমদ একজন পরীক্ষিত, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবু সাইদ আহমদ বলেন, আপনাদের কারণেই আমি আজ এ পর্যায়ে এসেছি। আমি আপনাদের সঙ্গে আছি এবং আগামীতেও থাকব। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দল আজ নতুন দায়িত্ব পেয়েছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহবাজ আহমদ। অনুষ্ঠানে আবু সাইদ আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন, কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, শামসুল ইসলাম মজনু, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। শেষে সভাপতি জাকির এইচ চৌধুরী অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল নেতাকর্মী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয, আবু সাইদ আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়ার সন্তান। তিনি ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ