Monday, 24 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: August 24, 2026 | 9:17 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যাপক আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত ২১ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতির সামনে যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি’র এ আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্ডেজ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন পল্লব সরকার। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্ডেজসহ আয়োজক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক ও বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের সভাপতিত্বে এবং আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সহ সভাপতি শেখ জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও অন্যতম উদ্যোক্তা আবদুর রহিম বাদশা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ডা. মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সাইয়েদ মুজিবুর রহমান, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. এনামুল হক এমডি, যুক্তরাষ্ট্র স্বোচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী শেখ অলি আহাদ, সদস্য সচিব নুরুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক মঈজুর লস্কর জুয়েল, যুগ্ম সদস্য সচিব আল মামুন সরকার ও পল্লব সরকার, সমন্বয়কারী দীপঙ্কর দেব, হুমায়ূন কবীর, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাছির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া ও মিয়া মোহাম্মদ দাউদ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, অধ্যক্ষ সানাউল্লাহ, আব্দুল গাফফার খসরু, শ্যামল কান্তি চন্দ, আবদুর রহমান, মাহমুদুল হাসান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুবলীগ নেতা রুহেল চৌধুরী, গোলাম রাব্বানী, রূপ চাঁন মিয়া, জহিরুল ইসলাম, মো. নূর উদ্দিনসহ কমিউনিটি নের্তৃবৃন্দ, আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্ডেজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বক্তারা পনের আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুন:নির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিরাজ উদ্দিন আহমদ সোহাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে অন্যতম উদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদত বার্ষিকী কর্মসূচি সফল করার জন্য উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ