Thursday, 27 August 2026 |
শিরোনাম
বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে প্রচার করতে হবে- ড. নুরুন নবী নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে প্রচার করতে হবে- ড. নুরুন নবী

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: August 26, 2026 | 8:50 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে গত রবিবার জ্যাকসন হাইটসের জুঁইশ সেন্টারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাখাওয়াত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ ও আজিজ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।
প্রধান অতিথি বক্তব্যে ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা স্বাধীনতা হরণ করেছে এবং দেশটাকে দখল করেছে। এই সকল মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ড. নূরুন নবী আরো বলেন এই জন্য বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের এক যুগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে বিভিন্ন সমাবেশ ও সেমিনারের মধ্যে দিয়ে প্রচার করতে হবে।
অনুষ্ঠানের প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দেশ ও জাতির জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন আহমদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা লুৎফুন নাহার লতা, রাফায়েত চৌধুরী, কবি ফকির ইলিয়াস, মনজুর কাদের, কমান্ডার মনজুর আহমদ, সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানের একপর্যায়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা দিনাত জাহান মুন্নী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. আব্দুল ওহাব জোয়ারদার, দিদার শাহীন, মাহমুদুল হাসান, অধ্যাপক আব্দুল খালিক, এডভোকেট সাইদুর রহমান, অধ্যাপিকা সঞ্চিতা ঠাকুর, আব্দুল মতিন পারভেজ, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী সোম, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মঈনুর রহমান শোয়েব, বিপ্রেশ রায়,  শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়জিৎ আচার্য্য, গণশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহানারা বি. আহমদ লক্ষী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, অর্থ সম্পাদক মোঃ নুর উদ্দিন, প্রচার সম্পাদক কাজীরুল ইসলাম শিপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শীল, যুব বিষয়ক সম্পাদক রিটন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ফয়জিয়া জাহান, জনসংযোগ সম্পাদক শোভন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী, সদস্য ডা. মিতা চৌধুরী, ফারহানা ইলিয়াস তুলি, আক্তার হোসেন, হাবিবা কুরেশী, নুসরাত কবীর এলিন, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, আশফাকুল হক চৌধুরী, সৈয়দ কে ফয়েজ, শেখ অলি আহমদ, সৈয়দ রুহুল আলী, নাসির উদ্দিন আদর প্রমুখ।
বঙ্গবন্ধুকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্নীল তালুকদার ও অরণ্য মাহমুদ। তাছাড়া সভায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ