নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাত যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ২৬ আগস্ট বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারত থেকে আসা বিশিষ্ট বক্তা সৈয়দ সারোয়ার চিশতী ও হযরত মাওলানা ড. সৈয়দ মুতওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মঈনুল ইসলাম, সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ প্রমুখ।
মাহফিলে স্পেশাল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সবুর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ারুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন আজম। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক সাইদুর রহমান সাইদ, নূর আমিন ও তোফায়েল চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইসলামিক সেন্টার ইনকের খতিব মাওলানা শিহাব উদ্দীন আহমদ এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।
মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি দুলাল বেহেদু এবং সহযোগিতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল হক আজাদ।
- যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলে সাগরের মৃত্যু: ‘হানি ট্র্যাপে’ হত্যার অভিযোগ, তদন্ত পিবিআইতে দেওয়ার দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি ব্যাখ্যা নির্বাচন কমিশনের
- চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: নিউইয়র্কে জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের ইশতেহার ঘোষণা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections

