Sunday, 6 September 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্র প্রবাসীদের কনস্যুলার সেবা সহজ ও দ্রুত করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কল সেন্টার চালু নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন জুবাইদা নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী স্মরণে ওয়াশিংটন ডি.সি’র বাংলাদেশ দূতাবাসে সভা New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসীদের কনস্যুলার সেবা সহজ ও দ্রুত করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কল সেন্টার চালু

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: September 5, 2026 | 9:51 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল চালু করেছে নতুন ‘কল সেন্টার’। গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম শুরু হয়েছে।

কনস্যুলেট জেনারেলের সূত্র জানায়, কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন নিউইয়র্কসহ ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন কনস্যুলার সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কনস্যুলার সেবা আরও সহজীকরণ এবং তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই কল সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে কনস্যুলেট।

কল সেন্টার পরিচালনার জন্য মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা প্রবাসীদের কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবেন।

কল সেন্টারের নম্বর ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭।

সেবাপ্রত্যাশীদের দ্রুত সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিন—শনিবার ও রবিবারসহ—সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল সেন্টার চালু থাকবে।

কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ পাওয়া না গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করবেন। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক আশা করছে, নতুন এই কল সেন্টার কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করবে। উদ্যোগটির সফল বাস্তবায়ন এবং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেছে কনস্যুলেট জেনারেল।

কল সেন্টার:
☎ ৮৪৪-৮৬১-১৯৭১
☎ ২১২-৫৯৯-৬৭৬৭
সেবা সময়: প্রতিদিন সকাল ৯:৩০টা–বিকেল ৫:৩০টা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ