Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে স্বদেশ ফোরামের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: সংবর্ধনা সরকারি-কূটনৈতিক ব্যবস্থাপনায়! আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে: ঐক্যের স্লোগান থাকলেও কাটছে না বিভক্তি, আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভায় তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান যুক্তরাষ্ট্র প্রবাসীদের কনস্যুলার সেবা সহজ ও দ্রুত করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কল সেন্টার চালু নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
সব ক্যাটাগরি

বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে স্বদেশ ফোরামের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: September 8, 2026 | 3:52 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অসাধারণ রণকৌশল, বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জেনারেল ওসমানী বাংলাদেশের ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছেন। তাঁর মতো আদর্শিক, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন বর্তমান সময়েও গভীরভাবে অনুভূত হচ্ছে।

১ সেপ্টেম্বর বিকেল ৬টায় নিউইয়র্কের গ্রীন টাচ সেন্টারের দ্বিতীয় তলায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্ক আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

স্বদেশ ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রীন টাচের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানী শুধু সামরিক নেতৃত্বই দেননি, বরং যুদ্ধ পরিচালনায় তাঁর কৌশলগত দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা মুক্তিযুদ্ধের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাঙালি জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ছড়া ও কবিতা পাঠ এবং আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা এম এ সাদেক, মাসিক প্রজ্ঞা-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, কবি ও অধ্যাপক শুধাংশু মণ্ডল, অ্যাডভোকেট বদরুল এম. চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন (বিএলএফ), শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ, চিত্রশিল্পী মো. ফজলে আলী কচি, সাবেক ব্যাংকার এ. কে. এম. রফিকুল ইসলাম, রাফিদ ইয়ামিন আহনাক, মো. কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।

এদিকে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরাম, নিউইয়র্কের মুখপত্র ‘স্বদেশ কণ্ঠ’-এর বিশেষ জন্মবার্ষিকী সংখ্যা প্রকাশ করা হয়েছে। সংখ্যাটির সম্পাদনায় ছিলেন সুফিয়ান আহমদ চৌধুরী এবং প্রচ্ছদশিল্পী মোমিন উদ্দিন খালেদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ