Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন আরও পিছোল, ১৭ ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে বক্তব্যের সমর্থনে তথ্য-উপাত্ত জমার নির্দেশ আমরাও একদিন মরে যাবো নিউইয়র্কে আবেয়া -এর দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: প্রকৌশলী-স্থপতীদের মিলনমেলা নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সমাবেশ নিউইয়র্কে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: October 28, 2026 | 3:25 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বিশিষ্ট নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌস (৩৫) আর নেই। গত ১৮ অক্টোবর রোববার ভোরে কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তাহসিন নিউইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদের একমাত্র কন্যা। তিনি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন শিক্ষক ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হলে গত শনিবার তাঁকে জরুরি ভিত্তিতে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

মায়ের অনুপ্রেরণায় শৈশবেই বিপার মাধ্যমে তাহসিনের নৃত্যশিক্ষা শুরু হয়। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে যুক্ত হন তিনি। বিপা ও শিব জ্যোতি ড্যান্স একাডেমির মাধ্যমে নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নৃত্য পরিবেশন করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছেন তিনি। পাশাপাশি ব্রুকলিনের কেনসিংটনসহ বিভিন্ন এলাকায় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, শিশুপুত্র লুকাস, বাবা-মা, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাহসিনের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন। চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদারও শোক জানিয়েছেন।

বিবৃতিতে তাঁরা তাহসিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস, বাবা জাফর আহমেদসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ