Thursday, 5 November 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৩৭ আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাদেশের জেল হত্যা দিবসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্রতিনিধি পরিষদের ৪৩৫ ও সিনেটের ৩৫ আসনে ভোট; ৩৬ রাজ্যে গভর্নর নির্বাচনের লড়াই New York Attorney General James Secures $220 Million from General Motors for Selling Drivers’ Private Data সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! নিউইয়র্কে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ নিয়ে সেমিনার হারিকেন স্যান্ডির ক্ষত থেকে শিক্ষা; সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ ও ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
সব ক্যাটাগরি

বাংলাদেশের জেল হত্যা দিবসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: November 5, 2026 | 2:28 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশের জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান ও সোলায়মান আলী।

এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ ও শিবলী সাদিক, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান, জনি শিকদার, নাফিউর রহমান তুরান, ড. পান্না, ইসমাইল হোসেন স্বপন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

সভা শুরুর আগে জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলী।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, হামলা-মামলা, গণগ্রেপ্তার এবং সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। এসব ঘটনায় নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন। তাঁদের মতে, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দেশে-বিদেশে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ