Thursday, 30 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ জাতিসংঘ সাধারণ পরিষদ’র UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এর উদ্বোধন New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests অর্থনৈতিক ও সামাজিক পরিষদ’র সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 11, 2026 | 1:23 pm

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এ নির্বাচন তার প্রাতিষ্ঠানিক রূপ। গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা নিয়ে মতামত দেবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দায়বদ্ধ জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এবার বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে অনেক প্রাপ্তবয়স্ক নাগরিক দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে আনন্দময়, শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। ভোটাররা যেন ভয়ভীতি বা প্রভাবমুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি সংযম ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের এ অভিযাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।