যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম।
সকাল ১০টায় দূতাবাসের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের প্রথম সচিব মোঃ আবেদুর রহমান ও দ্বিতীয় সচিব মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি (এইচওসি) প্রভাষ লামারং।
আলোচনা সভায় রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দিকনির্দেশনামূলক নেতৃত্ব বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছে। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শৃঙ্খলায় ফিরে আসে। এ কারণে ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের নভেম্বরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রচলিত বিভিন্ন বর্ণনার বিপরীতে নিজের বক্তব্যে ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন অনেক ঘটনার দায়ও তাঁর ওপর চাপানোর চেষ্টা করা হয়।
৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান, জিয়াউর রহমানের গৃহবন্দিত্ব এবং কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে গোলাম মোর্তোজা বলেন, ওই সময় জিয়াউর রহমান বন্দি ছিলেন। অথচ পরবর্তী সময়ে এসব ঘটনার দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশে পাঠানোর সঙ্গে খালেদ মোশাররফের ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন। ৪, ৫ ও ৬ নভেম্বর সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সময়ও জিয়াউর রহমান বন্দি ছিলেন বলে দাবি করেন তিনি। এসব হত্যাকাণ্ডের দায় খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরের ওপর বর্তায় বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়।
৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রচলিত আরেকটি বর্ণনার সমালোচনা করে গোলাম মোর্তোজা বলেন, কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন—এমন ধারণা সঠিক নয়। তাঁর দাবি, সাধারণ সৈনিকরাই জিয়াউর রহমানকে মুক্ত করেন। কর্নেল তাহের তাঁকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তবে জিয়াউর রহমান সে প্রচেষ্টার অংশ হননি।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঘটনাবলির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭ নভেম্বরের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।
সূত্র: প্রেস উইং, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি।
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার
- নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
- নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’
- বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা
- New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers
- জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু

