Friday, 13 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’ বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: November 13, 2026 | 4:11 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও সুনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) পুনরায় পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে। অগ্নিনিরাপত্তাজনিত কারণে নিউইয়র্ক সিটি প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে মসজিদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) জোহরের নামাজের মধ্য দিয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালু হয়।

জেএমসির সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে সীমিতসংখ্যক মুসল্লি নিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে। পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজও অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি নিউইয়র্ক সিটি প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার জেএমসির পক্ষ থেকে সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মহান আল্লাহর রহমত ও অনুগ্রহে মসজিদে পুনরায় পাঁচ ওয়াক্ত ও পবিত্র জুমার নামাজ আদায়ের ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে। তবে চলমান বৃহৎ সম্প্রসারণ ও নির্মাণকাজের কারণে আপাতত সীমিতসংখ্যক মুসল্লির অংশগ্রহণে নামাজের ব্যবস্থা থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর মসজিদের উভয় তলা পূর্ণ ধারণক্ষমতায় ব্যবহারের ব্যবস্থা করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

এ কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি) এবং নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে জেএমসি কর্তৃপক্ষ।

বিশেষ করে বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও তাঁর কর্মকর্তারা জামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন করে কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আনন্দের সংবাদ জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, সাময়িকভাবে মসজিদের কার্যক্রম বন্ধ থাকার সময় ধৈর্য, দোয়া, সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখায় মুসল্লি, শুভাকাঙ্ক্ষী এবং বৃহত্তর বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেএমসি কর্তৃপক্ষ।

মসজিদের বাকি অগ্নিনিরাপত্তা কার্যক্রম ও সম্প্রসারণ প্রকল্প দ্রুত এবং সফলভাবে সম্পন্ন করার জন্য সবার দোয়া কামনা করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ